GHURE DEKHA / TRAVEL JOURNAL

প্রাইভেসি পলিসি

বাংলাদেশ থেকে, ভালোবাসায়

শেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬। এই পলিসিতে সহজ ভাষায় বলা হয়েছে, GhureDekha কোন তথ্য সংগ্রহ করে এবং সেগুলোর সঙ্গে কী করে।

আপনার ভ্রমণ ম্যাপের তথ্য

ম্যাপে বাছাই করা জেলা/দেশ, আপনার নাম, থিম আর ভ্রমণ পরিকল্পনার খুঁটিনাটি — পোস্টার ডাউনলোড না করলে এসব কিছুই আমাদের কাছে পাঠানো হয় না। সব আপনার ব্রাউজারেই (ডিভাইসে) থাকে। তাই ব্রাউজারের ডেটা মুছলে বা অন্য ডিভাইসে গেলে সেটা আর দেখা যাবে না।

আপনার ছবি

ম্যাপে যে ছবি আপনি যোগ করেন, সেটা শুধু আপনার ডিভাইসেই থাকে — কোথাও আপলোড হয় না, আমরা দেখতেও পারি না।

ডাউনলোড করা পোস্টারের কপি

যখন আপনি পোস্টার ডাউনলোড করেন, সেই ছবির একটা কপি আমাদের কাছে জমা রাখা হয় — সঙ্গে পোস্টারের সেটিংস (জেলার সংখ্যা, সাইজ, থিম, আপনার লেখা নাম বা শিরোনাম থাকলে) আর সময়। এগুলো শুধু সাইট চালানো আর বানানো পোস্টারের হিসাব রাখার কাজে ব্যবহার হয় — কাউকে বিক্রি বা প্রকাশ করা হয় না। নিজের কপি মুছে ফেলতে চাইলে যোগাযোগ পেজ-এ জানান।

যোগাযোগ ফর্ম

যোগাযোগ পেজের ফর্মে পাঠানো নাম, ইমেইল আর বার্তা আমাদের কাছে জমা থাকে — শুধু আপনার চিঠির উত্তর দেওয়ার আর সাইট ভালো করার কাজে। আমরা এগুলো বিজ্ঞাপনদাতাকে বা অন্য কাউকে বিক্রি করি না।

ব্রাউজার স্টোরেজ

সাইট চালু রাখতে আপনার ব্রাউজারে সাধারণ স্টোরেজ (যেমন localStorage) ব্যবহার করা হয়। এগুলো থেকে আমরা আপনার ব্যক্তিগত কোনো তথ্য সংগ্রহ করি না।

তৃতীয় পক্ষের পরিষেবা

সাইট হোস্ট করতে নির্ভরযোগ্য পরিষেবা ব্যবহার করা হয়। ভবিষ্যতে বিজ্ঞাপনের মতো কোনো তৃতীয় পক্ষের পরিষেবা যোগ করলে এই পলিসি হালনাগাদ করা হবে।

শিশুদের গোপনীয়তা

আমরা ইচ্ছাকৃতভাবে ১৩ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না।

পলিসির পরিবর্তন

এই পলিসি মাঝে মাঝে হালনাগাদ হতে পারে। বড় পরিবর্তন হলে এই পেজেই জানানো হবে।

যোগাযোগ

প্রাইভেসি নিয়ে প্রশ্ন থাকলে যোগাযোগ পেজ থেকে মেসেজ পাঠান।